মূল্যবোধের অবক্ষয়ের কারণে শিক্ষকদের দুর্বল ভাবা হচ্ছে: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ১৮:৩৫আপডেট : ০১ জুলাই ২০২২, ১৮:৩৫

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‌‌‌‌‌‘শিক্ষকের সঙ্গে ছাত্রদের সম্পর্ক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূল্যবোধের অবক্ষয় ও নৈতিক পতন হয়েছে। সংখ্যালঘু শিক্ষকদের ওপর আক্রমণ করা হচ্ছে, শিক্ষকদের দুর্বল ভাবা হচ্ছে। সাভারে সে কারণেই শিক্ষকের ওপর আক্রমণ হয়েছে। ছাত্রটিও বুঝেছে, এই শিক্ষককে মারলে কোনও অসুবিধা হবে না।’

শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বিধান চন্দ্র রায় স্মরণে এক আলোচনা সভার অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সাবেক গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দ‘ ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত ২৬ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে এক ছাত্রের আঘাতে নিহত হন শিক্ষক উৎপল কুমার। এই হামলার পেছনে মূল্যবোধ ও নৈতিক পতনকে দায়ী করেন রাশেদ খান মেনন।

দুই দশকের বেশি সময় ধরে ইংল্যান্ডপ্রবাসী বিধান চন্দ্র রায় গত ৮ জুন লন্ডনের একটি হাসপাতালে মারা যান। ‘আশির দশকের ছাত্র আন্দোলন, বিধান রায় ও আজকের পরিপ্রেক্ষিত’ শিরোনামের ওই আলোচনা সভায় বিধান চন্দ্র রায়কে আশির দশকের ‘জামায়াত-শিবির ও সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় যোদ্ধা’ উল্লেখ করে তাকে স্মরণ করেন সহযাত্রীরা।

স্মরণ সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘বিধান চন্দ্র রায় ছাত্র আন্দোলনের ইতিহাসে বেঁচে থাকবেন। ছাত্রদের মধ্যে অগ্রসর অংশকে তিনি আন্দোলনে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।’

ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীরের সঞ্চালনা সভায় আরও বক্তব্য দেন দলটির পলিট ব্যুারো সদস্য নুর আহমদ বকুল, সাবেক ছাত্রনেতা কাজী আনোয়ার হোসেন, নাসিমুল আহসান, জাকির হোসেন, করিম সিকদার, শরীফ শামশি, শাহানা ফেরদৌসী, মোজাম্মেল হক, আবুল কালাম আজাদ, সেলিম মুজাহিদসহ আরও অনেকে।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো মেননকে
এবার দুর্নীতির মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
সর্বশেষ খবর
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন