রতন সিদ্দিকীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি সিপিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১১:৩৫আপডেট : ০২ জুলাই ২০২২, ১১:৩৫

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার ড. রতন সিদ্দিকীর বাসায় সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছে সিপিবি। দলটির পক্ষ থেকে ড. রতন সিদ্দিকীর উপর হামলাকারীদের শাস্তি প্রদান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয়েছে। দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ সব দাবি করেন।

শনিবার (২ জুলাই) সিপিবির পক্ষ থেকে বিবৃতির কথা জানানো হয়েছে।

সিপিবির নেতারা বলেন, সারাদেশে একের পর এক সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে সরকারের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। নানা উছিলায় সাম্প্রদায়িক অপশক্তি ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সাধারণ মানুষের সহজ সরলতাকে ব্যবহার করে এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
 
তারা বলেন, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক, রাজনীতিতে ধর্মের ব্যবহার এসব কারণে আজকে এ ধরনের সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী।

বিবৃতিতে নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক দেশবাসীকে এ অপশক্তির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রসঙ্গত, বাড়ির গেটে অস্থায়ী দোকান বসানো ও মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে শুক্রবার (১ জুন) জুমার নামাজের সময় একদল মুসল্লি অধ্যাপক ড. রতন সিদ্দিকীর বাড়িতে হামলা চালান। এসময় তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আরও পড়ুন:

অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় ‘হামলা‌’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী