ইভিএম ব্যবহারের কোনও যৌক্তিকতা নেই: সুজন সম্পাদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৪:৪৯আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৬:৪৩

ইভিএম ব্যবহারের কোনও যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘ইভিএম নিকৃষ্ট যন্ত্র। বিগত নির্বাচনে দেখা গেছে, ইভিএম ব্যবহারে ভোটের হার কমেছে। তাই বলা যায়, যে যন্ত্র মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে, সে যন্ত্র ব্যবহারের যৌক্তিকতা নেই।’

মঙ্গলবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কুমিল্লা সিটি নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বিষয়ে তথ্য বিশ্লেষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘অনেকেই ইভিএম ডাকাতির কথা বলছেন। আমি মনে করি, ইভিএমে আরও বড় ধরনের ডাকাতির কবলে পড়ার শঙ্কা রয়েছে। কেননা নির্বাচন কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের ইভিএমে ওভাররাইডিং করার সুযোগ রয়েছে। যার মাধ্যমে ইভিএমে ডাকাতির বড় সুযোগ রয়েছে। এছাড়া যারা সফটওয়্যার চালান তাদের মাধ্যমে জালিয়াতির সুযোগ তো রয়েছেই।’

ইভিএম ব্যবহারে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ইভিএমে অনেক ত্রুটি রয়েছে। প্রয়াত জামিলুর রেজা চৌধুরীও ইভিএম সমর্থন করেননি। তাই এটি ব্যবহারের বিষয়ে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।’

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহারের আচরনবিধি লঙ্ঘনের কথা উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘এ ঘটনায় নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা চুনোপুঁটিদের আচরণবিধি মানানোর বিষয়ে কঠোর হলেও রাঘববোয়ালদের বিষয়ে কঠোর হতে ব্যর্থ হয়েছে।’

এ সময় তিনি কুসিক নির্বাচনে শেষ চার কেন্দ্রের ফলাফল প্রকাশে দেরি হওয়ার কারণ তদন্ত করার দাবি করেন। বলেন, ‘ইভিএমের মাধ্যমে ফলাফল দ্রুত পাওয়া গেলেও শেষ চার কেন্দ্রের ফল প্রকাশে দেরি হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছে। তাই এ সব দ্বিধা দূর করতে এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে সুজনের বিশ্লেষণ তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণ চায় এই নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হোক। তাই নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা না ফিরলে, অংশগ্রহণমূলক নির্বাচন কখনোই সম্ভব নয়।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় দলগুলো যেহেতু ইভিএম চাচ্ছে না, সেহেতু ইভিএমে ভোট নেওয়াই উচিত নয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. রোবায়েদ ফেরদৌস ও সুজনের কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেন।

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের