বিদ্যুতের সব হিসাবের শ্বেতপত্র প্রকাশের দাবি গণফোরামের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২২, ১৯:১৪আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৯:১৪

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু যৌথ জরুরি বৈঠকে বলেছেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি আইন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় লুটপাট করার বিশেষ আইন, যার মাধ্যমে জনগণের রক্ত চুষে খায় অবৈধ ক্ষমতাসীনরা। অবিলম্বে বিদ্যুৎ এ ভর্তুকি কতো তার সব হিসাব-নিকাশসহ জনগণের সামনে শ্বেতপত্র প্রকাশ করুন।’

মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৫টায় গণফোরাম সভাপতির কার্যালয়ে গণফোরামের জরুরি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় নেতারা দেশের চলমান সংকট নিরসনে আলোচনা করেন।

গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘আমদানি নির্ভরতা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকটের সবচেয়ে বড় কারণ। অতিরিক্ত আমদানি নির্ভরতার সবচেয়ে বড় কারণ লুটপাট করা। এখানে জনগণের জন্য কোনও সুযোগ-সুবিধা না দিয়ে কোম্পানিগুলোকে সব সহায়তা দেওয়ার মাধ্যমে মহাপরিকল্পনা করে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়।’

গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘এই দলদাস নির্বাচন কমিশন দিয়ে সংলাপের নামে নাটক বন্ধ করুন। আপনাদের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা সম্ভব নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় অভ্যন্তরীণ সরকারের কোনও বিকল্প নেই।’

এ সময় আরও বক্তব্য রাখেন গণফোরাম নির্বাহী সভাপতি মহসীন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য মেজর আসাদুজ্জামান বীর প্রতীক (অব.), আব্দুল হাসিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী