ইভিএমের পক্ষে গণতন্ত্রী পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ১১:৩২আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:৩২

নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে গণতন্ত্রী পার্টি। পাশাপাশি স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীদের নির্বাচনের অযোগ্য ঘোষণাসহ ৫ দফা প্রস্তাবনা দিয়েছে দলটি। বুধবার (২০ জুলাই) সকালে ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে তারা এসব প্রস্তাব দেয়।

পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত প্রস্তাবনায় বলা হয়—

১. সব দলের অংশগ্রহণমূলক সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা অর্থাৎ ‌‘আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো’ এই নীতির আলোকে নির্বাচন অনুষ্ঠান করা।

২. নির্বাচনে কালো টাকা, পেশী শক্তির ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা। এ প্রসঙ্গে ‌‘গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের সকল নির্বাহী কর্তৃপক্ষ কমিশনকে তার দায়িত্ব পালনে সহায়তা প্রদান করবে এবং এই উদ্দেশ্যে কমিশন রাষ্ট্রপতির পরামর্শক্রমে যে রূপ প্রয়োজন মনে করিবেন সে রূপ নির্দেশনাবলি জারি করিতে পারিবেন’— এই বিধির আলোকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক করার জন্য কালো টাকা, পেশী শক্তি রোধ করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। উল্লেখ্য যে, সব কর্মকাণ্ড সংবিধানের আলোকে হতে হবে।

৩. নির্বাচনে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করতে হবে।

৪. স্বাধীনতাবিরোধী কোনও রাজনৈতিক দল এবং যুদ্ধাপরাধী ব্যক্তি নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবে।

৫. প্রতিটি ক্ষেত্রেই ইভিএম এর মাধ্যমে নির্বাচন করা যেতে পারে। তবে, ইহা যেহেতু মেশিন, নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন; তাই কোনও অবস্থাতেই যাতে কেউ প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিং না করতে পারে সে ব্যাপারে কমিশনকে সতর্ক থাকতে হবে।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা