ইভিএম যেন চাপিয়ে দেওয়া না হয় : সংলাপে ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২২, ১৫:২৮আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫:২৮

নিরাপত্তা নিশ্চিত করে এবং যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের কথা বলেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। দলটি আরও জানায়, ইভিএম নিয়ে এরই মধ্যে জনমনে অনাস্থা ও বিরূপ মনোভাব তৈরি হয়েছে এবং এটা যেন চাপিয়ে দেওয়া না হয়।

সোমবার (২৫ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টি তাদের লিখিত প্রস্তবনায় এসব কথা বলেছে।

দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপ করে।

সংলাপে দলটি মুক্তিযুদ্ধবিরোধী ও ধর্ম ব্যবহারহারী কোনও দল যাতে নিবন্ধন যাতে না পায় সেজন্য নির্বাচনি আইন সংস্কারের কথা বলেছে।

নির্বাচনকালীন স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় কমিশনের অধীন ন্যস্ত করা এবং ভোটার তালিকা ওয়েবসাইটে প্রকাশ ও ভোটারদের সংশোধন-সংযোজনের সুযোগ রাখার প্রস্তাবনাও আছে দলটির।

এছাড়া, প্রস্তাবনায় যুদ্ধাপরাধীসহ যুদ্ধাপরাধে অভিযুক্ত সংগঠনের সদস্য, ব্যক্তি, জঙ্গি তৎপরতায় যুক্তদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কথাও বলা হয়েছে।

নির্বাচনি ব্যয়সীমা কমাতে পোস্টার, লিফলেট, ডিজিটাল প্রচার, রেডিও-টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিয়ন্ত্রণে বিধান রাখাসহ প্রার্থীর নির্বাচনি ব্যয় মনিটর, আয়-ব্যয়ের বিবরণ উম্মুক্ত করার প্রস্তাবও আছে তাদের।

নির্বাচনে সকলের সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনি এলাকায় প্রজেকশন সভার আয়োজন এবং  রেডিও টিভির সময় যাতে সমভাবে বণ্টন করা হয় এমন প্রস্তাবও দিয়েছে ওয়ার্কার্স পার্টি।

/ইএইচএস/এফএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী