নির্বাচন কমিশনে ১৬ দফা প্রস্তাব এনপিপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২২, ১৭:৪৮আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৭:৪৮

নির্বাচন কমিশনে ১৬ দফা প্রস্তাবনা দিয়েছে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)। দলটির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৬ জুলাই) ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন।

দলটির প্রস্তাবনাগুলো হলো- বিনামূল্যে প্রার্থীদের ভোটার তালিকা সরবরাহ; প্রার্থী, দলের চেয়ারম্যান, মহাসচিবসহ সিনিয়র ও দলীয় কার্যালয়ে নিরাপত্তা প্রদান; রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ইসি থেকে প্রত্যাহার ও ইসির দায়িত্বশীল কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ; অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ নির্বাচন করতে কমপক্ষে ৩ বছর নিবন্ধিত রাজনৈতিক দলের সক্রিয় কর্মী হওয়া; স্বাধীনতা বিরোধী দল এবং চিহ্নিত যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, ঋণখেলাপী, অর্থ পাচারকারী, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা; প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ; নির্বাচনে বৈধ অস্ত্র জমা এবং অবৈধ অস্ত্র উদ্ধার; নির্বাচনে সহিংসতা রোধে  প্রস্তাব গ্রহণ; তফসিল ঘোষণার পর নতুন কোনও রাজনৈতিক মামলা না দেওয়া; গোপন কক্ষ ব্যতীত প্রতিটি ভোট কেন্দ্রে ও বুথে সিসি ক্যামেরা স্থাপন; ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ; সংসদ নির্বাচনে কত আসনে ইভিএম তার ঘোষণা ও ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল (ডিভিপিএটি) সংযুক্তকরণ; নির্ভয়, নির্বিঘ্ন ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ; প্রার্থীদের জামানত দশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান