দেশে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা দাম কেজিতে ৬ টাকা বাড়ানোর মধ্যদিয়ে কৃষকদের কৃষিকাজ থেকে বিরত রাখার চক্রান্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি সারের দাম না বাড়ানোর দাবি জানান। সোমবার (১ আগস্ট) এক বিবৃতি তিনি এ দাবি জানান।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সারের দাম বাড়িয়ে কৃষকদের নিশ্চিত বিপদে ঠেলে দেওয়া হলো। বিশ্বব্যাপী কৃষকদের কৃষিপণ্য সরকারের পক্ষ বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে দেয়ার নিয়ম রয়েছে। ব্যতিক্রম বাংলাদেশ। এভাবে কৃষিপণ্যের দাম বাড়লে থাকলে ভবিষ্যতে কৃষিকাজ করার মত কেউ থাকবে না। তিনি বলেন, দেশ ও কৃষকদের বাচাঁতে হলে তাদের সব সুযোগ সুবিধা দিতে হবে। বিনাসুদে ঋণ সুবিধা দিতে হবে। তাহলেই কৃষক বাঁচবে।








