বিএনপির মিছিলে পুলিশের গুলি, সিপিবির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ১৬:৪০আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৬:৫২

ভোলায় বিএনপির মিছিলে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

বৃহস্পতিবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির নেতারা বলেছেন, ‘অতীতের মতো বর্তমান সরকার মানুষের দাবি-দাওয়ার আন্দোলন দমনে ভীতি ছড়াতে এবং গদি রক্ষায় দমন-পীড়ন-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’

বিবৃতিতে বলা হয়, সরকার ইতিহাস থেকে কোনও শিক্ষা নেয়নি। দিনাজপুরের ইয়াসমিন হত্যা পরবর্তী নিষ্ঠুরতা-কানসাট-দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপি হত্যাকাণ্ড চালিয়ে, সারের দাবিতে কৃষক, মজুরির দাবিতে পাটকল শ্রমিকের ওপর গুলি চালিয়ে গদি ধরে রাখতে পারেনি। এ ধরনের দমন-পীড়ন-হত্যাকাণ্ড চালিয়ে এ সরকারও গদি রক্ষা করতে পারবে না। শাসক শ্রেণির দলগুলোর এই দমন-পীড়নের রাজনীতি বছরের পর বছর চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘দেশ আইনের শাসনে চলছে না। ক্ষমতার দম্ভে, আধিপত্য বিস্তারে সরকারি দল নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, রক্ত ঝরাচ্ছে। নানা ধরনের অস্ত্রের মহড়া প্রকাশ্য প্রদর্শিত হচ্ছে।’

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠনের কমিটি গঠনকে সামনে রেখে যে নারকীয় ঘটনা ঘটেছে, তার কোনও বিচার হচ্ছে না। বিবৃতিতে হত্যা, হামলা, মামলা, দমন-পীড়নের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সোচ্চার হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি