বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলা, মুক্তি কাউন্সিলের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২২, ১৯:১০আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৯:১০

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে গত রবিবার (৩১ জুলাই) ভোলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণে ওইদিন ঘটনাস্থলে আবদুর রহিমের মৃত্যু এবং বুধবার (৩ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে গুলিবিদ্ধ চিকিৎসাধীন নূর আলমের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

ফয়জুল হাকিম বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করে ফ্যাসিস্ট হাসিনা সরকার গদি দখলে রাখায় মরিয়া হয়ে উঠেছে।’

বিবৃতিতে জনগণের সভা সমাবেশ মিছিলে বাধা প্রদান ও নির্যাতন হামলা গুলিবর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী জনগণের প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে শ্রমিক কৃষকসহ গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির প্রতি আহবান জানান ফয়জুল হাকিম।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের