জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ২০:৪০আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২০:৪০

শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করেছে জাতীয় মহিলা পার্টি (বিদিশা)। শনিবার (৬ আগস্ট) দুপুরে গুলশানের জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় মহিলা পার্টি’র আহবায়ক করভী মিজান সভা পরিচালনা করেন।

করভী মিজান বলেন, “শুধু ঢাকা শহরে নয়। শহরের ড্রইং রুম পলিটিক্সে বিশ্বাস করি না। শহরের বস্তিসহ পুরো বাংলাদেশে জেলায় জেলায় গ্রামে গ্রামে জাতীয় মহিলা পার্টি একটি শক্তিশালী দল হিসেবে গড়ে উঠবে।”

তিনি অভিযোগ করেন, গত বিএনপি আমলে আমাদের নেত্রী বিদিশা এরশাদের নখ উপরে ফেলা হয়েছিল। তাকে মেরে ফেলতে চেয়েছিল। কিন্তু নারীর শক্তি অসীম। বিদিশা এরশাদ তার পুত্রকে বুকে নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন নিজ শক্তিবলে। এখন আমরা কেনো পারবো না?

সভায় উপস্থিত ছিলেন— নির্বাহী কমিটি থেকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মেজর (অব.) শিকদার আনিসুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক নাফিজ মাহবুব, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য পীরজাদা সৈয়দ যোবায়ের আহম্মেদ।। অনুষ্ঠানে ত্রিশাল, মানিকগঞ্জ, ঢাকা ক্যান্টনমেন্ট, ভাটারা, পুরান ঢাকা, উত্তরাসহ বিভিন্ন অঞ্চল থেকে অনেকে উপস্থিত হন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী