প্রধানমন্ত্রীর কাছে অধ্যক্ষ মিজানুরের চিঠি তার ব্যক্তিগত: হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ২২:৪৮আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২২:৪৮

কওমি মাদ্রাসার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত দেওনার পীর ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর চিঠির সঙ্গে হেফাজতে ইসলামের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার (৬ আগস্ট) হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির মুহাম্মাদ ইয়াহহিয়া ও মহাসচিব সাজিদুর রহমান এক বিবৃতিতে এ কথা জানান।

তারা বলেন, এটি হেফাজতের পক্ষ থেকে লিখিত কোনও চিঠি নয়। চিঠির বিষয়টি হেফাজতের কোনও ফোরামে আলোচনা করে তিনি পাঠাননি।

বিবৃতিতে বলা হয়, ‘কওমি ধারার দ্বীনি শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নকল্প’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর একটি চিঠি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি একান্তই তার ব্যক্তিগত। এ বিষয়ে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কারো সঙ্গে আলাপ করেননি। গণমাধ্যমের বরাতে বিষয়টি জানতে পেরেছে হেফাজত। তার চিঠিটি হেফাজতের চিঠি হিসেবে বিবেচিত হবে না।

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি