জঙ্গিবাদ দমনে যুদ্ধ চলছে: তথ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৫

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গিবাদ দমনে সরকারের যুদ্ধ চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে দরকার মহাজোট সরকার, সমাজ বদলে জাসদের দরকার। শনিবার বিকেলে বগুড়ার শহীদ খোকন শিশু পার্কে জেলা জাসদের সম্মেলনে  তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগুনসন্ত্রাসী খালেদা জিয়া, জামায়াত ও বিএনপি এ তিন শত্রুর বিরুদ্ধেও যুদ্ধ চলছে। পলাশীর ময়দানে মীরজাফর সিরাজউদদৌলার সঙ্গে বেঈমানি করে ১ নম্বর বিশ্বাসঘাতক, জামায়াত ’৭১ সালে পাকিস্তানের পক্ষ নিয়ে ২নং বিশ্বাসঘাতক, মানবতাবিরোধীদের পুনর্বাসন করে খালেদা জিয়া ৩ নম্বর বিশ্বাসঘাতক এবং বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন ও ক্যান্টনমেন্টকে কসাইখানা বানিয়ে জিয়াউর রহমান ৪ নম্বর বিশ্বাসঘাতকে পরিণত হয়েছেন।  
জিয়াউর রহমানকে  বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করে ইনু বলেন, তিনি বেঁচে থাকলে কর্নেল তাহেরসহ অন্য হত্যাকাণ্ডেরর জন্য তার ১০০ বার ফাঁসি হতো। সেদিন দূরে নয়, যেদিন জনগণ মানবতাবিরোধী অপরাধীদের প্রশ্রয়দাতা ও জঙ্গি উৎপাদনকারী বিএনপিকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। আগুন সন্ত্রাসী, জঙ্গিমাতা, পাকিস্তানের দালাল বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সাকার যেমন বিচার হয়েছে, তেমনি তারও বিচার হবে।

বগুড়া জেলা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন এমপির সভাতিত্বে ও অ্যাডভোকেট আবদুল লতিফ পশারী ববির সঞ্চালনায় সম্মেলনের প্রথম পর্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, সহ-সভাপতি আবদুল হাই তালুকদার, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, ওবায়দুর রহমান চুন্না, সহ-সম্পাদক এবিএম জাকিরুল হক টিটন, দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, খাদেমুল ইসলাম খুদি, শফী উদ্দিন মোল্লা, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ, জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা ইসমাইল হোসেন দুখু প্রমুখ।

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম