আশুরা মানে নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২২, ১৭:২৪আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৭:২৪

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, আশুরার আত্মত্যাগ মানে জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা।

সোমবার (৮ আগস্ট) ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারা এসব কথা বলেন।

তারা হযরত ইমাম হুসাইন (রা.)-এর পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বিশ্বনবীর (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাত বিশ্ব মুসলিমসহ সারা মানবজাতিকে শোক ও বেদনায় স্তব্ধ করে দেয়।

তারা আরও বলেন, ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জ্বল হয়ে আছে।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী