৭ কোটি মানুষ দরিদ্র রেখে বেহেশতে থাকা যায় না: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১৬:৪৬আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৭:২৫

জনগণের দুর্দিনে ও সামষ্টিক অর্থনৈতিক সংকটে সরকারকে ক্ষতিকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, দেশে সাড়ে তিন কোটির মতো মানুষ দারিদ্র্যসীমার নিচে (সরকারি হিসাবে) আর চার কোটির মতো মানুষ দরিদ্র হওয়ার চরম ঝুঁকিতে থাকা অবস্থায় ‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’ বলা কোনোক্রমেই বিপদগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা বোঝায় না। এতে দেশের প্রকৃত চিত্রও প্রতিফলিত হয় না। রবিবার (১৪ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আ স ম রব এসব কথা বলেন।

রব বলেন, ‘অঢেল সম্পদ বা ক্ষমতার অধিকারীদের এহেন উক্তি অসহায় ও নিঃস্ব দেশবাসীর প্রতি বিবেকবর্জিত অবজ্ঞা, অবহেলা প্রদর্শন ও বিদ্রুপের শামিল।’

তিনি বলেন, যেখানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, খাদ্য ঘাটতি, সম্পদের অপর্যাপ্ততা, দুর্দশাগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থা, স্বল্প আয়ের কারণে জনজীবন বিপন্ন এবং মানবাধিকার যখন চরম সংকটে উপনীত, তখন শাসকদের অবাস্তব বয়ান নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ।’

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি