পররাষ্ট্রমন্ত্রী কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন: ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ২০:৫১আপডেট : ২০ আগস্ট ২০২২, ২০:৫১

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্যজোট। দলটির চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বিবৃতিতে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়ে ভারতের কাছে এমন জঘন্য আবদার করে তিনি কূটনৈতিক শিষ্টাচার বিবর্জিত কাজ করেছেন।  শনিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণের দাবিও জানান তারা।

বিবৃতিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়া অপরাধ। ভারত আমাদের প্রতিবেশী দেশ। প্রতিবেশী হিসেবে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে। তবে বাংলাদেশে কোন সরকার ক্ষমতায় থাকবে, তা ঠিক করবে দেশের জনগণ। এটাই দেশের সাংবিধানিক নিয়ম। কোনও বিদেশী রাষ্ট্রের কাছে ক্ষমতায় টিকে থাকার অনুরোধ দেশের সাংবিধানিক রীতি ও শিষ্টাচার পরিপন্থী। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তার দক্ষতা ও যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও মহাসচিব বলেন,  এক সপ্তাহ আগেও পররাষ্ট্রমন্ত্রী ‘অন্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’ বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে মন্ত্রী হিসেবে যে প্রজ্ঞা, দক্ষতা থাকার কথা, সেটার প্রতিফলন দেখা যাচ্ছে না। কর্মজীবনে তিনি ছিলেন আমলা, তার রাজনৈতিক প্রজ্ঞার অভাব রয়েছে। সরকারের উচিত এ কে এম আব্দুল মোমেনকে মন্ত্রী পদ থেকে অপসারণ করা। তা না হলে তার একের পর এক লাগামহীন বেফাঁস মন্তব্য দেশে অকল্যাণ বয়ে আনবে।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস