‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এসেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৮:৩৯আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৯:০২

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এসেছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ১৫ আগস্টের পরে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার অন্ধকার থেকে আলোর পথে এসেছে বাংলাদেশ। দেশ আর ১৫ আগস্ট হবে না, ২১ আগস্ট হবে না। এ দেশ আর পাকিস্তানপন্থায় ফেরত যাবে না।’

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী’ স্মরণে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ড সেনাবাহিনীর কিছু সদস্যের বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বৃহৎ গোষ্ঠীর পরিকল্পিত হত্যাকাণ্ড। এই খুনি চক্রান্তকারীদের হাত ধরে পরবর্তী সময়ে একাত্তরের যুদ্ধাপরাধীরা আস্তাকুঁড় থেকে রাজনীতিতে ফিরে আসে।’

বিএনপি সামরিক শাসকদের বর্ধিত সংস্করণ মন্তব্য করে ইনু বলেন, ‘বিএনপি একাত্তরের রাজাকার ও সামরিক শাসকদের উত্তরাধিকার বহন করে। তারা দেশে অপরাজনীতির বাহক। বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল তারা।’

জাসদের সভাপতি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধি ও উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। কিন্তু চ্যালেঞ্জ একটাই– ধর্মের মুখোশ পরা একটি গোষ্ঠী বাংলাদেশকে তালেবানি শাসনে নিয়ে যেতে চাই। এ সুযোগে বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করছে। আর অন্য গোষ্ঠী হলো তারা– বঙ্গবন্ধু যাদের চাটার দল বলেছিলেন। এরা জনজীবনকে অস্থির করে তুলেছে।’

তিনি বলেন, ‘এই দুই বিপদ থেকে, চক্রান্ত থেকে রক্ষা পেতে শুধু ১৪ দল নয়, এর বাইরেও যারা আছে সবাইকে সক্রিয় হতে হবে। তার জন্যে বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হবে।’

আলোচনা সভায় আরও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘আগস্ট মাস বাঙালির জন্যে স্মরণীয়। এ মাসে যেমন জাতীয় শোক দিবস, তেমনি আগস্টে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং জাতীয় নেত্রী আইভী রহমানের মৃত্যুবার্ষিকী। শেখ কামাল, ফজিলাতুন নেছা মুজিবের জন্মও এই আগস্ট মাসে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন, শত বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। সে জন্য মা-ছেলে মিলে ২১ আগস্ট ঘটিয়েছে। এই ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সেই ষড়যন্ত্রে একটা পরিবারই দায়ী– সেটা জিয়া পরিবার। দেশে খুন-গুম-অগ্নিসংযোগের জন্যও দায়ী এই পরিবার।’

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শহিদুল্লাহ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে মৌলবাদ ও জঙ্গিবাদ থেকে দেশ নিরাপদ আছে। মুসলিম অধ্যুষিত এ দেশকে জঙ্গিবাদের হোঁচট থেকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী।’

সভাপতির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বিএনপি তথা সাম্প্রদায়িক দলগুলো জনগণের কাছে রূপরেখা দিতে পারছে না। তারা শেখ হাসিনা সরকারের উৎখাত চায়, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।’

 

 

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের