যৌবনে বঙ্গবন্ধুর প্রেমে পড়েছি পরে এরশাদকে ভালোবেসেছি: কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৮:৪৮আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৮:৪৮

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, যৌবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেমে পড়েছি। পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকেও ভালোবেসেছি। দেশ ও মানুষের প্রতি বঙ্গবন্ধু ও পল্লীবন্ধুর ভালোবাসা ছিল সবকিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধু ও পল্লীবন্ধুর ওপর সাধারণ মানুষের এখনও গভীর অনুরাগ আছে, এটি কাজে লাগিয়ে আমরা মানুষের সকল অধিকার নিশ্চিত করতে চাই।

মঙ্গলবার( ২৩ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলটির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

এদিন কৃষক শ্রমিক লীগের নেতারা জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন। এসময় কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

কাদের সিদ্দিকী বলেন, মানুষের মর্যাদা ও অধিকার আদায়ের জন্যই এখন কট্টর বিএনপি ও কট্টর আওয়ামী লীগ থেকে দূরত্ব বজায় রেখে সকল রাজনৈতিক শক্তিকে একই মোহনায় হাজির করতে হবে।

তিনি বলেন, এমন বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করিনি। দেশে মানুষের অধিকার ও মর্যাদা নেই। গণভবনের একজন কর্মচারীর যে সম্মান আছে, তা এখন মন্ত্রী ও এমপিদেরও নেই। সরকারি কর্মচারীরা এখন লাগামহীন। মানুষের সম্মান ও মর্যাদার ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। এভাবে দেশ চলতে পারে না।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের