সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বাজার সিন্ডিকেট: হাসানুল হক ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩০

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে জনগণ দুঃখ-কষ্টে আছে। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজার সিন্ডিকেট কারসাজি করেই চলেছে।‘ অজুহাত না দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ চত্বরে জাতীয় যুব জোটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এসব কথা বলেন ইনু।

এসময় ইনু অভিযোগ করেন, বিএনপি-জামায়াত জনগণের দুঃখ-কষ্টকে পুঁজি করে ক্ষমতার রাজনীতি করছে। সংকট সমাধানে তাদের কোনও প্রস্তাব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতা ছাড়া আর কিছুই বুঝে না। বিএনপি আন্দোলনের নামে যা করছে, তার ভেতরে গণতন্ত্রও নেই, যুবসমাজসহ জনগণের কোনও স্বার্থও নাই। বিএনপি আন্দোলন নিছক ক্ষমতা দখলের আন্দোলন।’

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। এছাড়াও বক্তব্য দেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাসহ আরও অনেকে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি