চরমোনাই পীরের সঙ্গে সৈয়দ ইবরাহিমের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)। এসময় উভয় দলের নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলনের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

দেশের চলমান সংকট ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিশদ মতবিনিময় করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ সংগঠনের নেতারা।

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— দলের অতিরিক্ত মহাসচিব নূরুল কবীর ভূঁইয়া পিন্টু, ভাইস চেয়ারম্যান আলী হোসেন ফরায়েজী ও মাহমুদ খান, যুগ্ম মহাসচিব নূরুর আবছার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবেদীন, লে. কমান্ডার অব. ফয়সল মেহেদী, ওবায়দুল সিরাজী প্রমুখ।

কল্যাণ পার্টির নেতারা জাতীয় সংকট নিরসনে ইসলামী আন্দোলনের আমির হযরত পীর সাহেব চরমোনাইকে বলিষ্ঠ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দেশের স্বার্থে পীর সাহেব চরমোনাই’র যে কোনও গঠনমূলক উদ্যোগে কল্যাণ পার্টি  সাড়া  দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পীর সাহেব চরমোনাই কল্যাণ পার্টির নেতাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আগামীতে ক্ষমতাপ্রেমিকদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এছাড়া চরমোনাইর পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কর্নেল অব. আব্দুল হক, অধ্যাপক কর্নেল অব. আকরাম ও প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী