জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক-কর্মচারীদের জন্য রেশনিং চালু, আইএলও কনভেনশন ১৮৯ ও ১৯০ ধারা বাস্তবায়ন, গৃহশ্রমিকদের আইনি মর্যাদা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জিপিও’র সামনে জাসদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়েছে।
শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, দলটির কার্যকরী সভাপতি রবিউল আলম প্রমুখ।
সমাবেশ শেষে বিভিন্ন কলকারখানার শ্রমিকরা লাল পতাকা হাতে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা, প্রেস ক্লাব, হাইকোর্ট এলাকার সড়কে বিক্ষোভ মিছিল করেন।








