বাকস্বাধীনতা ক্ষুণ্ন হলে গণতন্ত্র বিনষ্ট হয় : সাইফুদ্দীন মাইজভাণ্ডারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫১

জোর-জবরদস্তি, স্বেচ্ছাচারিতার কারণে মানুষের নাগরিক অধিকার ও বাক-স্বাধীনতা ক্ষুণ্ন হলে গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্ট হয়। আর তখনই সম্প্রীতি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের অভাবে দেশ ও সমাজে অসহিষ্ণু বৈরী পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ সুপ্রিম পার্টির জেলা, উপজেলা ও থানা প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি।

আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, ‌‘জনগণের অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সুপ্রিম পার্টি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুদৃঢ় করাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় দুর্বার গতিতে এগিয়ে চলছি।’

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, আমরা কখনোই চাই না, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল সংঘাতময় পরিবেশ সৃষ্টি হোক। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে নিরাপদ এবং সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ভূমিকা রাখবে নির্বাচন কমিশন।

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে মাইজভান্ডারী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় দেশ এগিয়ে চলছে। তবে উন্নয়নের সুফল পেতে প্রয়োজন সুশাসন, সম্প্রীতি-সহাবস্থান। একমাত্র সুফিবাদী দর্শনই শান্তি ও সমৃদ্ধ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

দলটি জানায়, সারা দেশে বিএসপির ৩০টি জেলায় ২০০টি উপজেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন হয়েছে। বাকি জেলা-উপজেলায় কমিটি গঠনের কার্যক্রম চলমান আছে।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের