৩০ বছর নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীরা নিরাপদ নয়: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ২১:১৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:০৬

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ১৯৯১ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রায় ৩০ বছর সরকারের প্রধানমন্ত্রী নারী, তবু নারীরা কোথাও নিরাপদ নয়। নারী প্রধানমন্ত্রী থাকাকালীন সর্বশেষ ইডেন কলেজের ঘটনায় নারীদের মর্যাদা যেভাবে ধুলোয় মিশিয়ে দেওয়ার মহড়া হয়েছে, তা আধুনিক বিশ্বে কল্পনারও অযোগ্য। তিনি বলেন, ‘এত বড় ভয়ংকর ঘটনা ঘটে গেলেও সরকার ন্যূনতম পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তাও অনুভব করেনি।’

শুক্রবার (৭ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে আ স ম আবদুর রব এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারী জোটের সভাপতি তানিয়া রব। রাজধানীর উত্তরায় রবের বাসভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারী জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, ফারজানা দিবা, সুরাইয়া তাবাসসুম, তাসলিমা আক্তার, ফারিয়া আলম ঊষা, ইয়াসমিন দিলশাদ, মাহমুদা চৌধুরী শাহিন, সাফিকা আফরোজা তালুকদার, রেহানা সুলতানা, কৃপা ভূঁইয়া ও শারমিন সুলতানা প্রিয়াঙ্কা প্রমুখ।

আ স ম রব বলেন, “অবস্থাদৃষ্টে মনে হয়, বাংলাদেশে ‘প্রধানমন্ত্রীর পদ নারীদের জন্য সংরক্ষিত।’ তারপরও রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকসহ নারীরা সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার। নারীর নাগরিক অধিকার ও আইনি সমতা আজও নিশ্চিত হয়নি।”

‘পরিবার ও সমাজে শুধু মানুষ হিসেবে নারীকে গণ্য করার সংস্কৃতিও বিকশিত হয়নি। নারীর প্রতি সব প্রকার বৈষম্য বিলোপে সিডও একমাত্র আন্তর্জাতিক চুক্তি বা সনদ। কিন্তু তার অধিকাংশই বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে না’, মনে করেন রব।

এই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার পরিবর্তন, সংবিধান সংস্কার, বিদ্যমান স্বৈরাচারের পতন এবং রাষ্ট্র রূপান্তরের লক্ষ্যে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধে’ দেশের নারী সমাজকে অংশগ্রহণের জন্য রব উদাত্ত আহ্বান জানান।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
প্রধান উপদেষ্টার ভাষণ জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জেএসডি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী