৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি ইসলামী ঐক্যজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৬:৪৪আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৬:৪৪

আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামপন্থী রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে দলটির সাংগঠনিক কার্যক্রম ইতোমধ্যে গতিশীল করা হয়েছে। এ ছাড়া ইভিএমে ভোটগ্রহণের পক্ষে মতামত জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ইসলামি ঐক্যজোট আয়োজিত ‘দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

লিখিত বক্তব্যে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আমরা আশা করছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। সে ধারাবাহিকতায় আমরা ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের চলার পথ স্বতন্ত্রভাবেই এগোচ্ছে। ফলে ইসলামী ঐক্যজোট বর্তমানে কোনও জোটের অন্তর্ভুক্ত নয়। অতীতেও ইসলামী ঐক্যজোটের বিজয়ী নেতারা সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতি হিসেবে ইভিএম প্রযুক্তি চলমান। কিন্তু দেশের জনগণের একটি অংশ ইভিএমে ভোটদানে অভ্যস্ত না হওয়ায় তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। আমরা বলতে চাই, বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তি ও শিক্ষায় অনেক এগিয়েছে। তাই জীবনযাত্রা ও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইভিএমেও ভোট হতে পারে।’

সংগঠনের কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘ইসলামী ঐক্যজোট ইসলামি সংস্কৃতির ধারক, নৈতিকতার শিক্ষা ও রাজনৈতিক চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমাদের নেতা-কর্মীরা আগের চেয়ে সাংগঠনিকভাবে অনেক বেশি ঐক্যবদ্ধ ও উজ্জীবিত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মুফতি জিয়াউল হক, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমসহ ইসলামী ঐক্যজোটের নেতারা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে