সরকারবিরোধী আন্দোলন ‘গণযুদ্ধে’ রূপ নেবে: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২২, ১৮:১২আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৮:৩৫

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতাসীনদের রক্তচক্ষুকে পরোয়া না করে চিড়া-মুড়ি নিয়ে মাইল মাইল পথ হেঁটে হাজার হাজার কর্মী-সমর্থক ও জনতার সমাবেশস্থলে হাজির হওয়া এবং রাতে পলিথিন বিছিয়ে মাথার নিচে ইট রেখে রাস্তায় ও ফুটপাতে শুয়ে থাকার অভাবিত দৃশ্য ‘গণযুদ্ধ’ সূচনার ইঙ্গিত মাত্র। এটা রাজনীতির ময়দানে এক ভিন্ন বাস্তবতা হাজির করেছে, যা চিন্তার জগতে নাড়া দিচ্ছে। রাজনীতির বর্তমান খরায় এর তাৎপর্য বিশ্লেষণ করা সংশ্লিষ্ট সবার জন্য জরুরি।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শ্রমিক নেতা মোহাম্মদ শাজাহানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অতিথিরা সোমবার (২৪ অক্টোবর) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শ্রমিক নেতা মোহাম্মদ শাজাহানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচার শিশু কল্যাণ পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেন।

রব বলেন, ‘ক্ষমতাসীনদের অত্যাচারে নিষ্পেষিত গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে অনুধাবন করতে হবে। মানুষ অত্যাচারীদের হাত থেকে মুক্তি চায়, মানুষ বন্দিদশা থেকে মুক্তি চায়। রাষ্ট্র-রাজনীতিতে মৌলিক পরিবর্তন চায় মানুষ।’

এ সময় শ্রমিক-কর্মচারীর প্রতিনিধিদের নিয়ে মজুরি কমিশন ও পে-কমিশন যুগোপযোগী করার দাবি জানান আ স ম আবদুর রব। জাতীয় সংসদসহ সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি।

 /এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ