এরশাদ ট্রাস্ট থেকে কাজী মামুনুর রশীদকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ০৪:১৯আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৪:১৯

‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের’ চেয়ারম্যান পদ থেকে কাজী মো. মামুনুর রশীদকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৫ অক্টোবর তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন ট্রাস্টের একজন অন্যতম দায়িত্বশীল।

ট্রাস্টের একমাত্র উত্তরাধিকারী এরশাদের ছেলে শাহতা জারাব এরিক বৃহস্পতিবার গণমাধ্যমে এ বিষয়ে একটি বার্তা পাঠিয়েছেন।

বার্তায় বলা হয়, গত বছরের ৩১ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হয়। এখন ট্রাস্ট সুন্দরভাবে পরিচালনার স্বার্থে কাজী মো. মামুনুর রশীদকে অব্যাহতি দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবালকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া ট্রাস্টের সদস্য হিসেবে মেজর (অব.) সিকদার আনিসুর রহমান ও সৈয়দ জুবায়ের আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৯ সালের ৮ এপ্রিল হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট গঠন করেন।

/এসটিএস/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের