দলের নিবন্ধন না দিলে আমাদের সঙ্গে অন্যায় করা হবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ১৬:৪৮আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৬:৪৮

গণধিকার পরিষদকে দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছেন দলটির নেতারা। রবিবার (৩০ অক্টোবর) বিকালে আগারগাঁওয়ে আবেদনপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করলে অবশ্যই আমরা নিবন্ধন পাবো। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়, সেটা আমাদের সঙ্গে অন্যায় করা হবে।’

তিনি বলেন, ‘অন্যায়ের প্রতিবাদের জন্য তারুণ্যের উত্থান, এই রাজনৈতিক দলের জন্ম। প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অধিকার আদায় করবো।’ ২০১৪ এবং ২০১৮ সালের মতো ‘বিনা ভোটের’ এবং ‘ভোট ডাকাতির’ নির্বাচন এই দেশে ভবিষ্যতে আর হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিবন্ধন না পেলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের তিনি জবাবে বলেন, ‘এখন পর্যন্ত জোটের বিষয়ে আমরা ভাবছি না। বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু ধারার রাজনীতির সংকট রয়েছে। নেতৃত্বের প্রতি মানুষের একটা আস্থাহীনতা রয়েছে। সে কারণে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান হচ্ছে। বর্তমান সরকার হটিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপর অপর বিরোধী দলের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করবো, রাজপথে থাকবো। কিন্তু নির্বাচনকালীন বিষয়ে দলের এখনও সিদ্ধান্ত হয়নি।’

বর্তমান নির্বাচন কমিশন নিয়ে নতুন এই দলটির কোনও ‘কনসার্ন নেই’ জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘নির্বাচনকালীন সরকার আমাদের প্রধান আলোচ্য বিষয়। আমাদের কাছে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকারটা গুরুত্বপূর্ণ। ‌দলীয় সরকারের অধীনে দুটি বিতর্কিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে কুত্তা-বিলাই-ছাগল দৌড়াদৌড়ি করেছে। এমন ভোট এবং ভোটের পরিবেশ আমরা চাই না।’

নুরুল হক বলেন, ‘জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। সেই ধরনের উৎসবমুখর ভোট এবং নির্বাচনের পরিবেশ আমরা চাই। তার জন্য অবশ্যই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছি এবং বিরোধী দলগুলো সেই দাবিতে ইতোমধ্যে রাজপথে আন্দোলন গড়ে তুলছে। আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছি না এবং যাবো না।’

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
ইফতারের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ, নিভে যায় দুই প্রাণ 
আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর
‘আমি ক্ষমা প্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খান
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের