হেফাজতে ইসলাম বাংলাদেশ সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় বৈঠক ডেকেছে। দলটির মহাসচিব মাওলানা শায়েক সাজিদুর রহমান এ সভা আহ্বান করেন।
রবিবার (৩০ অক্টোবর) হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মহিউদ্দিন রাব্বানীর সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। সভায় দলটির কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসায় এটাই হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রথম বৈঠক।








