শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ও থাকবো: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ১৯:১১আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৯:৩০

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশের সংকট সমাধানে সময় প্রয়োজন। এই সংকটকে পুঁজি করে স্বাধীনতাবিরোধীরা নির্বাচনকে বানচাল করতে চায়। তারা ক্ষমতা দখল করতে চায়। সেটি হতে দেওয়া হবে না। আমরা দেশকে তালেবান বানাতে দেবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো।

সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ২০২৩ সালের নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, দেশের বিদ্যমান সংকট সমাধানে যুদ্ধ এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে যুদ্ধ করা হবে। এই যুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার তীর ছুড়তে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আমরা বিজয়ী হবো। জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

জাসদ সভাপতি বলেন, ৫০ বছর ধরে দেশের মানুষের কল্যাণে সমাজতন্ত্রের পথে লড়াই-সংগ্রাম করে আসছি আমরা। অনেকে শহীদ হয়েছেন, তাদের আমরা স্মরণ করছি। অনেকে দল ত্যাগ করেছেন। এখনও অনেকে দলটিকে ধরে রেখেছেন, তাদের শুভেচ্ছা জানাই। তাদের জাসদের মালিকানা বুঝে নিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসিত বরণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) রেজাউর রশিদ খান, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, আনোয়ার হোসেন প্রমুখ।

/এমআরএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি