গণফোরামের সঙ্গে মতবিনিময় করেছে গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২২, ২২:১৩আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২২:১৩

বর্তমান পরিস্থিতিতে করণীয় প্রশ্নে গণফোরামের সঙ্গে মতবিনিময় করেছে গণতন্ত্র মঞ্চ। মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় অফিসে দুই দলের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদ্যস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গণফোরামের পক্ষে মতবিনিময় সভায় দলের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চেীধুরীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।

বিকাল ৪টা থেকে দেড় ঘণ্টা মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভা শেষে গণতন্ত্র মঞ্চের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং ভাসানী অনুসারী পরিষদের সদ্যস্য সচিব হাবিবুর রহমান রিজু।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের