ডেঙ্গু প্রতিরোধের কার্যকর পদক্ষেপের দাবিতে মশারি প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৬:০০আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৬:০০

ডেঙ্গু প্রতিরোধের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়ে রাজপথে মশারি টাঙ্গিয়ে ক্ষোভ জানিয়েছে নতুনধারা বাংলাদেশ। একই সঙ্গে দেশে চলমান ‘অর্থনৈতিক সংকট’-এরও দাবি জানান দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, এমন অনেক এলাকা আছে, যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা পাওয়ার কোনও সুবিধাই নেই। বিশেষ করে উপজেলাগুলো একজন চিকিৎসকের বিপরীতে ৫০ থেকে ৬০ হাজার রোগী থাকে। এমতবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলের উচিৎ সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাধিকার রক্ষা করা। তা না হলে আগামীতে নতুনধারা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দফতর-উপদফতর ক্রমানুসারে ঘেরাও কর্মসূচি গ্রহণ করবে।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশর চেয়ারম্যান মোমিন মেহেদী।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী