মামুনুল হকের মুক্তি চেয়ে ঢাকায় সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ২১:৩১আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২১:৩১

কারাগারে বন্দি সংগঠনের সভাপতি মাওলানা মামুনুল হকের অবিলম্বে মুক্তি চেয়েছে যুব মজলিস। শুক্রবার (৪ নভেম্বর) ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

যুব মজলিসের সূত্র জানিয়েছে, শুক্রবার সকালে মতিঝিল ক্রীড়া সংস্থা মিলনায়তনে পুলিশি বাধায় ‘নগর সম্মেলন’ করতে না পেরে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে কর্মসূচি পালিত হয়।

নগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালি।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন,  ‘সরকার চায় না আন্দোলন হোক, তাহলে কেন বাধা দিয়ে জনগণকে রাজপথে নামতে বাধ্য করে? সরকারকে বলতে চাই, আজ বিরোধী দলের প্রোগ্রামে জনগণের উপস্থিতি দেখতে পাচ্ছেন, এর সঙ্গে তাওহীদি জনতার স্রোত মিলিত হলে মসনদ টিকাতে পারবেন কিনা চিন্তা করুন।’

যুব মজলিস সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, ‘যুগে যুগে মহান নেতাদের আটকে রেখে হকের আওয়াজকে বন্ধ করা যায়নি। বঙ্গবন্ধুকে আটকে রেখে বাংলাদেশের স্বাধীনতা রুখে দেওয়া যায়নি। মামুনুল হককে আটকে রেখেও জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াইকে রুখে দেওয়া যাবে না, তার জনপ্রিয়তা কমবে না।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন— যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা নূর মুহাম্মাদ আজিজি, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের