১৮ নভেম্বর থেকে জেলা পর্যায়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ২১:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১:১৭

আগামী ১০ নভেম্বর নুর হোসেন দিবসে শ্রদ্ধাঞ্জলি ও সকাল ১১টায় পল্টন মোড়ে গণতন্ত্র সমাবেশ, আগামী ১৮ নভেম্বর নারায়ণগঞ্জে জেলা সমাবেশের মাধ্যমে ধারাবাহিক জেলা সমাবেশের কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব তথ্য জানান।

গণতন্ত্র মঞ্চ মনে করে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো এবং বিএনপির অবস্থা হেফাজতের মতো হবে— সরকারের পক্ষ থেকে এমন অবস্থান ব্যক্ত করার মধ্য দিয়ে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ হয়ে পড়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী