দেশের মানুষের জীবনকে বিপদে ফেলে দিয়েছে সরকার: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২২, ১৯:০১আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৯:০১

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার দেশের মানুষের জীবন- জীবিকাকে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন পার করা কঠিন।’

শুক্রবার (১১ নভেম্বর)  আশুলিয়া প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘সরকার দেশের গরিবসহ শ্রমজীবী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।  জীবনযাত্রার  অসহনীয় ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। চরম কষ্টে তাদের জীবন কাটছে। বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের ১৫ দিন পার করাও অসম্ভব হয়ে পড়েছে। স্বল্প আয়ের কোটি মানুষের খাদ্যগ্রহণ কমে গেছে।’

সম্মেলনের প্রধান বক্তা মাহমুদ হোসেন বলেন, ‘এই সরকার দেশের কোটি কোটি মানুষকে পথে বসিয়ে দিয়েছে।’

সম্মেলনের সভাপতি অরবিন্দু বেপারি বিন্দু বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে শ্রমিক মেহনতিদের মুক্তি অর্জনে তাদের লড়াইয়ের পার্টি হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আগামী ৯-১২ ডিসেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস সফল করার আহ্বান জানান।

পার্টির  শিল্পাঞ্চল কমিটির সভাপতি শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, শ্রমিকনেতা মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, নাঈম খান, সজল হালদার, মো. আউয়াল, মো. শাহজাহান আলমগীর হোসেন। সংহতি বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবীর, নাসিরুদ্দিন,ফরহাদ হোসেন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী