দেশের আর্থিক পরিস্থিতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ১৯:০২আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৯:০২

দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে অনতিবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার (২৫ নভেম্বর) দলের এক সভায় সাধারণ সম্পাদক সাইফুল হক এ দাবি জানান। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জনমনে হতাশা, ক্ষোভ ও বিভ্রান্ত দূর করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংকে তারল্য পরিস্থিতিসহ দেশের আর্থিক পরিস্থিতি সম্পর্কে অনতিবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুন।’

দলের নেতা সাইফুল হকের ভাষ্য— দেশের নাজুক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে  জনগণের মধ্যে ইতোমধ্যে ভীতি ও গভীর উৎকণ্ঠা দেখা দিয়েছে। শ্বেতপত্রে আমদানি-রফতানি, মেগা প্রকল্পের ঋণ ও সুদ, খেলাপি ঋণ, অর্থপাচারসহ প্রাসঙ্গিক সব তথ্য থাকা দরকার। কারণ, সরকারের নীতিনির্ধারক ও অর্থনীতিবিদদের  পরস্পরবিরোধী তথ্য ও  উপাত্তে  নানা সন্দেহ দানা বাঁধছে।

শুক্রবার বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক।

সভায় আরও বক্তব্য রাখেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কামরুজ্জামান ফিরোজ, শহীদুজ্জামান লাল মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, বাবর চৌধুরী,সাইফুল ইসলাম কাঞ্চন প্রমুখ।

সভায় আগামী  ৯ থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় পার্টির দশম কংগ্রেসের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কংগ্রেস সফল করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী