এনপিপি’র ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৫:৫৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, এনপিপি দেশের একটি পরিচ্ছন্ন রানৈতিক দল। মানুষের কল্যাণে রাজনীতি করি আমরা। দুর্নীতি, মাদক, জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে কাজ করবো আমরা।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে দলের প্রেসেডিয়াম সদস্যসহ ১৭১ জনের কমিটি করা হয়েছে। আরও ছয় সদস্যের উপদেষ্টামন্ডলী রয়েছে। ভোটে অংশ নিয়ে আমরা স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম এগিয়ে নিতে চাই।

এর আগে গত ১৯ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এনপিপি'র ষষ্ঠ জাতীয় সম্মেলন হয়। সেদিন কাউন্সিলরদের ভোটে দলটির চেয়ারম্যানের পাশাপাশি মহাসচিব হিসেবে মো. ইদ্রিস চৌধুরী নির্বাচিত হন।

 শীর্ষ এই দুই নেতাসহ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মিসেস খালেকুজ্জামান খান দুদু, শেখ আবুল কালাম, সেলিম তালুকদার প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী