স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে: আমির হোসেন আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামাতের দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনার ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশের গণতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন, সেদিন থেকেই তার বিরুদ্ধে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদূর প্রসারী নেতৃত্বে দেশের অগ্রগতি যারা মেনে নিতে পারেনি, যুদ্ধাপরাধীদের বিচার যাদের অন্তরে ঘা লেগেছে; সেই স্বাধীনতা বিরোধী শক্তি সমাবেশের নামে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে আবারও অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে।

তিনি বলেন, বামপন্থী রাজনীতি যত শক্তিশালী হবে, গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশী গতিশীল হবে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে জাতীয় রাজনীতিতে বিএনপি নয়, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বিরোধী দলটি ও যেন মুক্তিযুদ্ধের চেতনার দল হয়।

গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে আবারও ভাঙচুর
সাবেক মন্ত্রী আমুর আট ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
প্রিয় খাবার খাওয়ার অনুমতি পাননি আমির হোসেন আমু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী