শীর্ষ রাজনীতিকদের দমন নগ্ন দৃষ্টান্ত: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ২০:০৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ২০:০৫

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, আধুনিক রাষ্ট্রে বহুদলীয় রাজনীতি সর্বজন স্বীকৃত পন্থা। ৫১ বছরের স্বাধীন একটা দেশে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এভাবে গ্রেফতার করা এবং রিমান্ডের নামে হয়রানি করা রীতিমত অভদ্রতা এবং দমনমূলক রাজনীতির নিকৃষ্টতম উদহারণ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন,  ‘বিরোধী একাধিক দল থাকবে এবং তারা প্রতিযোগিতা করবে— এটাই সৌন্দর্য। বাংলাদেশের সংবিধানে শাসন ক্ষমতার জন্য প্রতিযোগিতা করা, নির্বাচনি লড়াইয়ে থাকা, ক্ষমতাসীন দলের সমালোচনা করা— এমনকি সরকার পরিবর্তনের চেষ্টা করাও বৈধ বরং এটা আমাদের রক্তে কেনা অধিকার।’

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই যে রাজনীতি চর্চা করছে, তাকে দমনমূলক রাজনীতি ছাড়া আর কিছু বলা যায় না। তবে সমকালে বিরোধী দলের শীর্ষ নেতাদের এক ধরনের উন্মুক্ত রাজনীতি করার সুযোগ দেয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো— বাংলাদেশে সাম্প্রতিক এই ভদ্রতাও রক্ষা করা হচ্ছে না।’

সভায় উপস্থিত ছিলেন— দলটির প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের