১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি

পাঁচ শতাধিক জমায়েত নিয়ে গণতন্ত্র মঞ্চের গণমিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২২, ১৩:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮

ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণমিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। অন্তত পাঁচ শতাধিক জমায়েত নিয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে দুপুর সোয়া ১২টায় এই গণমিছিল শুরু হয়ে তা দৈনিক বাংলা মোড় গিয়ে শেষ হয়।

গণমিছিল শুরুর পূর্বে মঞ্চের পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। পাঁচ শতাধিক জমায়েত নিয়ে গণতন্ত্র মঞ্চের গণমিছিল

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘ইতোমধ্যে আওয়ামী লীগের পতনের ঘণ্টা বেজে উঠেছে। গত দুই দিনে বাংলাদেশে দুটি ঘটনা ঘটেছে। সম্প্রতি বাংলাদেশে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে, একই সাথে আওয়ামী লীগ জামানত হারানোর যুগে প্রবেশ করেছে। যারা দেশ ধ্বংস করতে চায় এরা নাগরিকের অধিকার কেড়ে নিতে চায়। বাংলাদেশের নাগরিকরা এটা হতে দেবে না। সেই জন্য আমরা গণতন্ত্র মঞ্চ আওয়াজ তুলেছি।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় আছে। তারা ৩০ ডিসেম্বর গণতন্ত্র হরণ করেছে,  এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া হবে না।’ পাঁচ শতাধিক জমায়েত নিয়ে গণতন্ত্র মঞ্চের গণমিছিল

নতুন কর্মসূচি ১১ জানুয়ারি

সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের পক্ষ হতে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১১ জানুয়ারি প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালন করবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি) সাধারণ সম্পাদক স্বপন উদ্দীন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান।

/জেডএ/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী