সংসদ উপনির্বাচনে ৩টি আসনে প্রার্থী দেবে জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ০২:৫২আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৭:৪৯

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদের ৬টি শূন্য আসনের উপনির্বাচনে ৩টি আসনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুর ১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভায় তৃণমূল থেকে প্রস্তাবিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার পর বগুড়া-৪ আসনে সাবেক এমপি ও জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া -৬ আসনে অ্যাড. মো. ইমদাদুল হক এমদাদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩  জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়।
দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের এ সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার এমপি, অ্যাড. রবিউল আলম, মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের