তত্ত্বাবধায়ক সরকার নয়, কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন চায় ইসলামী ফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ১৪:৩৫আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৪:৩২

তত্ত্বাবধায়ক সরকার নয় বরং কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠাসহ পাঁচ দফা দাবিতে আগামী ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

বুধবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স উ ম আবদুস সামাদ বলেন, ‘বর্তমান জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটি মত পরিলক্ষিত হচ্ছে। একটি দলীয় সরকারের অধীনে নির্বাচন, অন্যটি তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন। আমরা এ দুটি ধারারই বিপক্ষে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনে করে, সাংবিধানিক ধারা সংশোধন করে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে অংশগ্রহণমূলক অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।’

তিনি বলেন, ‘দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনা, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করতে মাদক-সন্ত্রাস-দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত স্বদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মসিহুদ্দৌলা, এম সোলায়মান ফরিদ, সৈয়দ মোজাফফর আহমদ মোজাদ্দেদী, সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন সিদ্দীক আশরাফী প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশসংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন তৌহিদ হোসেন
পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের পরবর্তী শুনানি মঙ্গলবার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ