‘আরও একটি গণঅভ্যুত্থানে আসাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৩, ১৭:১৯ আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৭:১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ৬৯ এর গণঅভ্যুত্থানের শহীদেরা আজ বিস্মৃত ও উপেক্ষিত। শহীদদের উপেক্ষা করা জাতি হিসেবে লজ্জার। আরও একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন আসাদের স্মৃতিবেদিতে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘আসাদের রক্তে ভেজা পথ বেয়েই ৬৯ এর গণঅভ্যুত্থান, আর ৭১ এর স্বাধীনতা সংগ্রাম। আসাদ ছিলেন সাম্যবাদী গণতন্ত্রী। এদেশের মানুষের অধিকার আর মুক্তির জন্যেই তিনি জীবন দিয়েছিলেন। কিন্তু আজ ভোটের অধিকারসহ গণতন্ত্র নির্বাসিত, দেশের জনগণ কর্তৃত্ববাদী দুঃশাসনে পিষ্ঠ, দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিপজ্জনক খাদের কিনারায়।’

অধিকার ও মুক্তি অর্জনে আসাদের চেতনায় গণসংগ্রাম বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আরও একটি গণজাগরণ ও গণঅভ্যুত্থানের  মধ্য  দিয়ে আসাদসহ শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’

পুষ্পস্তবক অর্পণকালে আরও উপস্থিত ছিলেন— রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা মহানগর কমিটির কামরুজ্জামান ফিরোজ, মীর রেজাউল আলম, জোনায়েদ হোসেন প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
মজুত জ্বালানি বাজারে ছাড়তে ফ্রান্স-জার্মানিকে নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
পরীক্ষাব্যবস্থা ডিজিটাল করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি