ক্লাব বিশ্বকাপে খেলবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৫, ১৯:০০আপডেট : ০৭ জুন ২০২৫, ২১:১২

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব বদলানো নিয়ে চলছিল নানামুখী গুঞ্জন। শোনা যাচ্ছিল ক্লাব বিশ্বকাপে খেলতেই নতুন কোনও ঠিকানায় যাচ্ছেন। কিন্তু পর্তুগিজ তারকা উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। শনিবার বলেছেন, ক্লাব বিশ্বকাপে খেলছেন না তিনি।  

রবিবার নেশন্স লিগের ফাইনালের আগে শনিবার মিউনিখে কথা বলেছেন পর্তুগাল ফরোয়ার্ড। সেখানেই পর্তুগিজ অধিনায়ক বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপে আমি খেলবো না। তবে অনেকে যোগাযোগ করেছিল।’

মে মাসে পর্তুগিজ তারকা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, আল নাসরে তার অধ্যায় শেষ। জুনেই চলতি চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তাতে নানামুখী গুঞ্জনের মধ্যে এটাও ছড়ায় হয়তো সৌদি ক্লাব আল হিলালেও যেতে পারেন তিনি। যেহেতু আল হিলাল ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। তবে রোনালদো বলেছেন, অন্য ক্লাব তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি আসলে স্বল্প মেয়াদী চুক্তিতে মোটেও রাজি নন, ‘কিছু ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেছে। কেউ হয়তো যৌক্তিকভাবে চেষ্টা করেছে, কেউ পারেনি। কিন্তু কথাটা হচ্ছে আপনি চাইলেই সব কিছু করতে পারেন না। চাইলে সব বল ধরতে পারবেন না।’

পরে এই ফরোয়ার্ড নিজের ভবিষ্যৎ নিয়ে জানান, এই সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত। 

এদিকে বিবিসি জানিয়েছে, রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে ভীষণ আশাবাদী আল নাসর।   

/এফআইআর/ 
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী