রাষ্ট্রের প্রয়োজনে সরকারের পতন হবে: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩২

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘ভোটারবিহীন অনির্বাচিত ও অসাংবিধানিক সরকারের পতন ঘটবে কোনও ষড়যন্ত্রে নয়, সরকারের পতন ঘটবে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের পরিকল্পনায়।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পুরানা পল্টনে ফেনী জেলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘জনগণের সম্মতিবিহীন ও অবৈধ সরকারকে বিদায় করা জনগণের রাজনৈতিক কর্তব্য। সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারণ করা ঐতিহাসিকভাবে অনিবার্য হয়ে পড়েছে।’

কর্তৃত্ববাদবিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীসহ সব সমাজশক্তির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব বলেন তিনি। এ লক্ষ্যে তিনি আন্দোলনরত সব দল ও জোটকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব, মো. সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, হীরালাল চক্রবর্তী প্রমুখ।

/জেডএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আ স ম রবের
খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন: জাসদ
নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা জেএসডির 
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান