নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা জেএসডির 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। তবে বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার ও রূপান্তরের পক্ষের শক্তিগুলোর সাথে রাজনৈতিক মেরুকরণের পথও খোলা রেখেছে দলটি। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই ঘোষণা দেন। জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। 

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “জেএসডি দীর্ঘকাল ধরে স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে লড়াই করে আসছে। আমরা বিশ্বাস করি, বর্তমান সংকটময় রাজনৈতিক বাস্তবতা থেকে উত্তরণের জন্য বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলাই একমাত্র কার্যকর পথ। তবে বিদ্যমান পরিস্থিতিতে জেএসডি আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।” 

সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, “বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সমঝোতার রাজনীতি এবং ঘোষিত রাজনৈতিক দায়বদ্ধতার প্রতি প্রত্যাশিত সম্মান ও নিষ্ঠা প্রদর্শনে ব্যর্থ হয়েছে। এর ফলে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াটি আরও জটিল ও অনিশ্চিত হয়ে পড়ছে।” 

জেএসডির দুই দফা প্রস্তাব 

সংবাদ সম্মেলনে ভোটাধিকার ও সুশাসনের প্রশ্নে দুটি মূল প্রস্তাব তুলে ধরা হয় : 

১) নবতর রাজনৈতিক শক্তি গঠন: সশস্ত্র মুক্তিসংগ্রাম ও রক্তাক্ত গণ-অভ্যুত্থানের জন-সার্বভৌমত্বের ধারাকে ধারণ করে এমন এক নবতর শক্তির উত্থান ঘটাতে হবে, যা প্রচলিত ক্ষমতা কাঠামোর আমূল পরিবর্তন ঘটাবে। এর মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, বৈষম্যহীন ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রের গুণগত রূপান্তর সাধন করে জনগণের নিরঙ্কুশ মালিকানা প্রতিষ্ঠা করা।

২) নির্বাচনি কৌশল: আসন্ন নির্বাচনে জেএসডি ‘অংশীদারত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে এককভাবে অংশগ্রহণ করবে। তবে পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্র সংস্কার বা রূপান্তরের পক্ষের শক্তিগুলোর সঙ্গে রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করার পথও খোলা রাখা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, নূরুল আমিন, মোহাম্মদ শাহবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম সামছুল আলম নিক্সন, মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু, ফারজানা দিবা, আনিসা রত্না, তাবাসসুম মৌ, মোহাম্মদ মোস্তাক প্রমুখ।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
সর্বশেষ খবর
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী
নৌকা বাইচ প্রতিযোগিতায় সংঘর্ষে নৌকাডুবি, আহত ২০ মাঝি
নৌকা বাইচ প্রতিযোগিতায় সংঘর্ষে নৌকাডুবি, আহত ২০ মাঝি
৩ হাজার আটক বিক্ষোভকারীর সবাই মুক্তি পেলেও দীপকে ও ধ্রুব রাঠিসহ ৪ জন কারাবন্দি
৩ হাজার আটক বিক্ষোভকারীর সবাই মুক্তি পেলেও দীপকে ও ধ্রুব রাঠিসহ ৪ জন কারাবন্দি
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী
অটোরিকশা থামিয়ে সুমন বলেছিল ‘এটা অন্য জায়গা’, শত চেষ্টা করেও বাঁচতে পারেনি স্কুলছাত্রী