বিরোধী দলগুলোকে নিঃশেষ করা থেকে সরে আসার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৬

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেছেন, ‘অতীতে যেসব ফ্যাসিবাদী গণতান্ত্রিক শক্তিকে দমন করে অট্টহাসিতে উল্লাস করেছিল, তাদের উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি। সরকারের নির্যাতন নিস্পেষণে গণতন্ত্রপন্থীরা রণেভঙ্গ দেওয়ার পর সেসব স্বৈরশাসকের পতন হয়েছিল উগ্রবাদীদের হাতে।’

তিনি আরও বলেন, ‌‌‘অতএব সরকারকে বলবো, বিএনপিসহ আমরা যারা গণতান্ত্রিক পথে নির্বাচনের মাধ্যমে আপনাদের পরিবর্তন চাই, তাদের দমন-নিপীড়িনের মাধ্যমে নিঃশেষ করার পথ থেকে সরে আসুন। অন্যথায় আপনাদের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। আপনাদের পতন হবে সর্বহারা বা আদর্শবাদী উগ্রপন্থীদের হাতে।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর্যুপরি মূল্যবৃদ্ধির প্রতিবাদে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া।

সোলায়মান চৌধুরী বলেন, ‘অর্থনৈতিক সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে। ডলারের সংকটে ব্যবসায়ীরা এলসি করতে পারছে না। সামনে আসছে রমজান ও সেচ মৌসুম। এই মুহূর্তে সরকার গ্যাস-বিদ্যুতের উপর্যুপরি দাম বাড়িয়ে চলেছে। এই সংকটময় মুহূর্তেও লুটপাট অব্যাহত রাখতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করছে।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী