ঈদের আগে কারাবন্দি আলেমদের মুক্তি চায় হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩১

ঈদের আগে কারাবন্দি আলেমদের মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দি অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আলেমরা। আগামী ঈদুল ফিতরের আগে বন্দি আলেমদের মুক্তি চাই। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

হেফাজত মহাসচিব বলেন, পাঠ্যবইয়ের সমস্যাগুলো নিয়ে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। সাক্ষাতে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন সমস্যাগুলো সমাধান করা হবে। হেফাজতসহ দেশের ইসলামপন্থিদের দাবিকে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত দুটি বই প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। একইসঙ্গে পাঠ্যপুস্তকগুলোতে আরও যেসব বিতর্কিত বিষয় রয়েছে, তাও দ্রুত প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

মহাসচিব সাজিদুর রহমান বলেন, আমরা মনে করি পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় সংযোজনের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মুফতি কেফায়েতুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদবী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার প্রমুখ।

/সিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী