সরকার দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে: সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৭:০২আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৭:০২

মানুষের মধ্যে বিভক্তি তৈরি করে সরকার দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা, র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে কিছু লোক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি— সবাই মিলে বিবৃতি দিচ্ছেন স্বাধীনতার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র হচ্ছে। আমি বলবো, এই সরকার এবং তার পা-চাটারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এবং দেশের মানুষের মধ্যে বিভক্তি তৈরি করে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। এরা এভাবেই আমাদের গলা টিপে ধরবে।’

সাকি বলেন, ‘এই দেশে আমাদেরকে বাঁচতে হলে— এই জালিম সরকারের কাছ থেকে আমাদের মুক্তি পেতে হবে। এজন্য দরকার বৃহত্তর ঐক্যের। মানুষ রাস্তায় নামলে ওদের সব বাহাদুরি শেষ। আপনারা যেভাবে আইন ভঙ্গ করে মানুষ হত্যায় নেমেছেন, তাতে এই দেশের মানুষ আপনাদের একদিন বিচারের মুখোমুখি করবে। তাই আমি বলবো, সাবধান হয়ে যান। জনগণ নেমে পড়লে যারা অত্যাচারী তারা সবাই পালাবে। তাদের পায়ের তলায় কোনও মাটি থাকবে না।’

দমন, নিপীড়ন এবং ভয় দেখানোর সব ব্যবস্থা সরকার করেছে উল্লেখ করে সাকি বলেন, ‘মেহনতী মানুষ, যাদের সম্পদে এই উন্নয়ন, তাদের পেটে ভাত জোটে কিনা। তাদের ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারে কিনা। তারা অসুস্থ হলে চিকিৎসা পান কিনা। তাদের মাথা গোঁজার ঠাই আছে কিনা। সেই ব্যবস্থা এই সরকার করতে পারে না। ফলে সরকার প্রতি দিন মিথ্যা কথা বলে। মানুষ বাস্তব জীবনের অভিজ্ঞতায় যখন ফুসে ওঠে, তখন তাদের দরকার হয়— দমন, নিপীড়ন ও ভয় দেখানো। দমন, নিপীড়ন ও ভয় দেখানোর সব আয়োজন তারা পাকাপোক্ত রেখেছে। আর ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে দমন, নিপীড়ন এবং ভয় দেখানোর আরেকটা অস্ত্র।’

এ সময় আরও বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী