রাষ্ট্রপতির বক্তব্য জনমতের ফসল: সাইফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৩, ১৯:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০০:৪৪

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিদায়ের আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল সংসদে ‘গণতন্ত্রহীন অবস্থায় উন্নয়ন সর্বজনীন হতে পারে না’- এই মর্মে প্রদত্ত বক্তব্যে সত্য উচ্চারণ করেছেন। তার এই বক্তব্য জনমতেরই প্রতিফলন।

শনিবার (৮ এপ্রিল) পার্টির ঢাকা মহানগর কমিটির সদস্যদের সভায় তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্য সরকার ও সরকারি দলেরই বেশি উপলব্ধিতে নেওয়া দরকার। এটা উপলব্ধিতে নিয়ে নির্বাচনকালীন অন্তবর্তী সরকার প্রতিষ্ঠায় সরকার ও সরকারি দল কার্যকরী ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নিলে তা বিদ্যমান সংকট উত্তরণে দিশা দেখাতে পারে; তাতে বিদায়ী রাষ্ট্রপতিও সম্মানিত হবেন।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল যদি রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে না পারে তাহলে নিশ্চিতই দেশ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হবে।’

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন– পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, শেখ মো. শিমুল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইমরান হোসেন, মীর রেজাউল আলম, শহীদুজ্জামান লাল মিয়া, রাশেদুল ইসলাম রাশেদ বাবর চৌধুরী, বিলকিস বেগম প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক