রাষ্ট্রব্যবস্থা দুর্বল হওয়ায় মানুষ কোনও কিছুতেই আস্থা পাচ্ছে না: এবি পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ১০:১৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১০:১৯

অগ্নিসন্ত্রাস নিয়ে আওয়ামী লীগ-বিএনপির পরস্পর দোষারোপ জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন আমার বাংলাদেশ পার্টি (এবি) পার্টির নেতারা। মঙ্গলবার (১৭ এপ্রিল) মাসব্যাপী গণ-ইফতার কার্যক্রমের ২৬তম দিনে (সমাপনী) ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার।

দলটির নেতারা বলেন, গত কয়েক দিনের অগ্নিকাণ্ডে হাজারো মানুষের স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে গেছে। রাষ্ট্রব্যবস্থা দুর্বল হওয়ায় মানুষ কোনও কিছুতেই আস্থা পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঈদ আনন্দের পরিবর্তে বোবা কান্না আর হাহাকার। এ সময় তারা ঈদের আগেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান।

গণজমায়েত আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এবি পার্টির দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, যুব পার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল হক শিকদার, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের